
যুগভেরী ডেস্ক ::: বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (বন্ধু) বিভাগীয় মিডিয়া ফেলোশিপ পুরস্কার পেয়েছেন বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন। তিনি সিলেটে কর্মরত আছেন।
সোমবার (০৫ এপ্রিল) সকালে অনলাইন কনফারেন্সের মাধ্যমে পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মঞ্জুরুল আহসান বুলবুল। ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং স্বীকৃতির বিষয়ে গঠনমূলক সংবাদ পরিবেশনার জন্য ঢাকা ছাড়া দেশের সাতটি বিভাগ থেকে মোট ১৬ জনকে বিভাগীয় মিডিয়া ফেলোশিপ-২০২০ দেওয়া হয়।
ইউএসএআইডি’র আর্থিক সহায়তায়-২০১৭ সাল থেকে বিভাগীয় পর্যায়ে মিডিয়া ফেলোশিপ দেওয়া হচ্ছে।
এছাড়া ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর আত্ম-স্বীকৃতি ও সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে যুক্ত করার লক্ষ্যে ২০১১ সাল কেন্দ্রীয়ভাবে মিডিয়া ফেলোশিপ দিচ্ছে ‘বন্ধু’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ব্যাপারে মিডিয়ার অনেকেই যথেষ্ট ধারণা রাখেন না। এই ফেলোশিপ প্রকল্পের মাধ্যমে একটি প্রশিক্ষিত দল তৈরি হচ্ছে, যারা ভবিষ্যতে এই জনগোষ্ঠীর উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
যেকোনো বিষয়ে পরিবর্তন রাতারাতি সম্ভব না উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমকে আরো বেশি সম্পৃক্ত করা গেলে পরিস্থিতি পরিবর্তন আরো দ্রুততর হবে। ইউএসএআইডি’র ডেমোক্রেসি এবং গভর্নমেন্ট অফিসের টিম লিড স্লাভিচা রেডোসিভিচ, পুলিশের মিডিয়া এবং পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম, ‘বন্ধু’র নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিসহ ‘বন্ধু’র মিডিয়া ফেলোরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক : চৌধুরী মিনহাজুল ইসলাম
নিউজ ইনচার্জ : আশরাফ খন্দকার মাছুম
অফিস : বন্দর বাজার, এশিয়া সুপার মার্কেট -৩১০০
ইমেইল : sylhetnewsdaily@gmail.com
Copyright © 2026 সিলেটের খবর প্রতিদিন. All rights reserved.