
যুগভেরী ডেস্ক ::: সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালেহ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনেয়ারুজ্জামান চৌধুরী। এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মো. সালেহ আহমদ শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন প্রফেসর মো. সালেহ আহমেদ। তিনি চতুর্দশ বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। ১৯৯৪-২০০১ সালে এমসি কলেজে, সেখান থেকে ২০০১ সালে রাজশাহী সিটি সরকারি কলেজে এবং পরবর্তীতে আবারো পদোন্নতি পেয়ে এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হয়ে যোগদান করেন।
সম্পাদক : চৌধুরী মিনহাজুল ইসলাম
নিউজ ইনচার্জ : আশরাফ খন্দকার মাছুম
অফিস : বন্দর বাজার, এশিয়া সুপার মার্কেট -৩১০০
ইমেইল : sylhetnewsdaily@gmail.com
Copyright © 2026 সিলেটের খবর প্রতিদিন. All rights reserved.