• ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

সিলেটের খবর প্রতিদিন ::
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন,তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) ও তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন,খবর পেয়ে পুলিশ রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সূত্রেমতে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে করে বটতলা বাজারে যাচ্ছিলেন গিয়াস ও জালাল। তালতলা এলাকার সড়কের ওপর জমি থেকে কাটা ধানের গাদা রাখায় তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ বিঘ্নিত হয়।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন