
স্টাফ রিপোর্ট : উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে সিলেট নগরীতে এক আনন্দ র্যালি বের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার এর নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। আনন্দ র্যালী পরবর্তী সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, মহানগর ছাত্রলীগ নেতা মো. জাকিরুর রহমান, ওসমানী নগর উপজেলা আওয়ামীলীগ নেতা কয়েছ আহমেদ, সাবেক ছাত্রনেতা মুশারফ হোসেন জাকির, সাবেক কেন্দ্রীয় সদস্য শামসুল ইসলাম মিলন, সালেহ আহমেদ লিমন, দুলাল রাজ, রেজাউল হাসান টিটু, জিয়াউল হক জিয়া, আশরাফ সিদ্দিকি, এহিয়া আহমেদ সুমন, সয়েফ উদ্দিন সাবের, ফয়ছল আহমেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান, ইমদাদুল হক জাহেদ প্রমুখ।